আরো এক বছর চেয়ারম্যান পদে থাকবেন আলিবাবার জ্যাক মা

 
চীনের বড় ই-কমার্স ফার্ম আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা আরো এক বছর চেয়ারম্যানের পদে থাকবেন। তার আসনে বসবেন বর্তমান প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝ্যাং। গতকাল সোমবার জ্যাক মায়ের (৫৪ বছরে পা) জন্মদিনে এসব কথা জানায় কোম্পানিটি।
IMG0
এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াবেন জ্যাক মা। তবে ২০২০ সাল পর্যন্ত পরিচালনা পর্ষদে থাকবেন। তিনি নিজেকে মানবসেবায় নিয়োজিত করবেন।-রয়টার্স।
 
ইত্তেফাক/মোস্তাফিজ