যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে যে কোনো সময় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স। এর গতিবেগ রেকর্ড সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ গতকাল সোমবার কড়া সতর্কবার্তা দিয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার হতে পারে। আগামী বৃহস্পতিবার নর্থ ক্যারোলিনায় আঘাত হানতে পারে এবং ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে ফ্লোরেন্স। সেজন্য আগেভাগেই বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।-সিএনএন ও রয়টার্স।
ইত্তেফাক/মোস্তাফিজ