ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে এবং বাংলাদেশ থেকে তাদের ফিরিয়ে নেয়ার দাবিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সামনে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সমাবেশে বক্তারা মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুট এবং অগ্নিসংযোগের অভিযোগ আনেন। 
 
স্থানীয় সময় সোমবার দুপুরে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় এ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে  সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সমাবেশ পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ। 
 
সমাবেশে বক্তারা রোহিঙ্গাদের ওপর যে অন্যায় করা হয়েছে, তার বিচারের দাবিতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন,  ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার পর প্রায় ১১ লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
 
সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, কার্যনির্বাহী সদস্য শাহানারা রহমান. শরাফ সরকার ও খোরশেদ খোন্দকার, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিক উদ্দিন, ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিক, আতাউল গনি আসাদ, রফিকুল ইসলাম, পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আবু সাঈদ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জি আই রাসেল, আটলান্টিক সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন ইমরান, ফিলাডেলফিয়া আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, বাগডিসি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর প্রমুখ। 
IMG0
সমাবেশে ওয়াশিংটন, মেরল্যিান্ড, ভার্জিনিয়া, কানেকটিকাট, পেনসালভেনিয়াসহ বিভিন্ন স্টেট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 
 
সমাবেশ থেকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জাতির জনক বঙ্গবন্ধুর খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরী ও আশরাফুজ্জানকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়। 
সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের নেতৃত্ব পররাষ্ট্র দপ্তরে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। 
 
সমাবেশে আরো উপস্থিত ছিলেন- মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল বড়ুয়া, সহ-সভাপতি মুজিবুর রহমান খান, আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক হারুনূর রশীদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল হোসেন শিকদার, কামাল হোসেন, বৃহত্তর ওয়াশিংটন যুবলীগ সভাপতি দেওয়ান এরশাদ আলী বিজয়, মেট্রো ওয়াশিংটন যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রাজু, নিউইয়র্ক যুবলীগের নেতা নান্টু মিয়া প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি/জেডএইচ