ভূঞাপুরে যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের আহ্বানে সুজনের সংবাদ সম্মেলন

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

 অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান এবং সত্, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের আহ্বানে টাঙ্গাইলের ভূঞাপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন ভূঞাপুর ও গোপালপুর শাখা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল-২ ভূঞাপুর-গোপালপুর আসনে অসত্-অযোগ্য, অপরাধপ্রবণ, কালো টাকার মালিক, উড়ে এসে জুড়ে বসা ও সামপ্রদায়িক মনোভাবাপন্ন ব্যক্তিদের মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে রবিবার ভূঞাপুর প্রেসক্লাবস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার দাবিতে রবিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারি এই প্রতিষ্ঠানটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন  জেলা নারীনেত্রী নেটওয়ার্ক সভাপতি আনজু আনোয়ারা ময়না।

এ সময় ভূঞাপুর ও গোপালপুর সুজন কমিটির পক্ষে টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি খান মোহাম্মদ খালেদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশনের কাছে ১৬ দফা, সরকারের প্রতি ৩ দফা, রাজনৈতিক দলগুলোর কাছে ৩ দফা, মন্ত্রী ও সংসদ সদস্যের কাছে ৪ দফা, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের কাছে ৩ দফা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ৭ দফা, গণমাধ্যমের কাছে ৪ দফা, প্রার্থী ও সমর্থকদের প্রতি ৪ দফা, সচেতন নাগরিকদের প্রতি ২ দফা ও ভোটারদের প্রতি ৩ দফা আহ্বান রাখেন। তবে এর জন্য নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল, প্রার্থী, সমর্থক, ভোটার, নির্বাচনে নিয়োজিত ব্যক্তি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে যার যার অবস্থানে থেকে অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সুজনের সভাপতি খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ, ভূঞাপুর সুজনের সভাপতি মির্জা মহিউদ্দিন আহম্মেদ, কালের কণ্ঠ টাঙ্গাইল প্রতিনিধি অরণ্য ইমতিয়াজ, প্রেসক্লাব সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সুজনের উপজেলা শাখার সহ-সভাপতি শাহ আলম প্রামাণিক, ভূঞাপুর শাখার সুজনের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, গোপালপুর সুজনের সম্পাদক মাহবুব রেজা, সুজনের পৌর কমিটির সভাপতি আব্দুস সালাম, সাংবাদিক আতোয়ার রহমান মিন্টু, মিজানুর রহমান, ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদারসহ কর্মরত সাংবাদিকরা।