ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে সাবেক সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় রবিবার আনন্দ মিছিল করেছে তার সমর্থকরা। মিছিলে অংশ নেন আওয়ামী লীগ নেতা মোকছেদুল আমিন, আঃ হক সরকার, ছফির উদ্দিন শেখ, বাছির আকন্দ প্রমুখ।