ডাকাতি করতে ৩৩ জন ট্রাকচালক ও হেল্পারকে খুন

ট্রাকের মালামাল চুরি করতে একে একে ৩৩ জনকে খুন করে ভারতের এক দুষ্কৃতীদল। আট বছর ধরে তারা এসব হত্যাকাণ্ড চালিয়ে আসছিল।
 
ভারতের মধ্যপ্রদেশ পুলিশ জানায়, বিভিন্ন রাজ্য জুড়ে ছড়িয়ে আছে এ চক্র। ২০১০ সাল থেকে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা রাজ্যে ছড়িয়ে এসব হত্যাকাণ্ড চালিয়ে আসছিলো।
 
তবে ইতিমধ্যে ওই চক্রের ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নিজেদের দোষ স্বীকার করেছে।
 
ভোপালের ডিআইজি ধর্মেন্দ্র চৌধুরী বলেন, 'রাস্তার ধারের খাবারের দোকানের ওৎ পেতে থাকত ওই অভিযুক্তরা। প্রথমে ট্রাকচালকদের সঙ্গে আলাপ জমিয়ে তাদের পানীয়তে মাদক মিশিয়ে দিত। ঘুমিয়ে পড়লে তাদের খুন করে ট্রাক নিয়ে চম্পট দিত তারা। এরপর ট্রাকের মালপত্র বেচে দিত।”
 
সেখানকার পুলিশ আরও জানায়, অন্য রাজ্যেও পুরো চক্রকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
 
ইত্তেফাক/এসআর/নূহু