পানি নিয়ে কলহের জেরে দুই তলা থেকে এক শিশুকে ছুঁড়ে মারলো প্রতিবেশী। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ভারতে। খবর মিডডে'র।
গত ২৮ আগস্ট পুনের মাধা কলোনিতে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা সুধীর কুম্বলে গত মঙ্গলবার পুলিশে মামলা করেন।
পুলিশ জানায়, সুধীর ও রমেশ একই কলোনিতে পাশাপাশি থাকেন। কলোনির ভিতরে পানি নিয়ে দুই পরিবারের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। ঝগড়া শেষের এক পর্যায়ে রমেশ সুধীরের ২ বছরের বাচ্চাকে দুই তলা থেকে ছুঁড়ে ফেলে দেয়।
এতে গুরুতর আহত হয় শিশুটি। তৎক্ষণাৎ ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাখা হয় আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে। বর্তমানে শিশুটি ভাল আছে।
সুধীরকে গ্রেফতার করেছে পুলিশ।
ইত্তেফাক/এসআর/নূহু