যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় 'ফ্লোরেন্সে' ব্যাপক প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির জরুরি সেবা সংস্থা। খবর বিবিসির।
সংস্থাটি জানায়, এই ঘূর্ণিঝড়ে ব্যাপক প্রাণহানির সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক হতে পারে।
সংস্থাটির প্রধান জেফ বিয়ার্ড বলেন, ঝড়ের ফলে নিচু এলাকা বন্যায় প্লাবিত হতে পারে।
ঘূর্ণিঝড় ফ্লোরেন্স দুর্বল হয়ে ক্যাটাগরি টুতে পরিণত হয়ে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগিয়ে আসলেও বিয়ার্ড এখনও ফ্লোরেন্সকে খুব বিপজ্জনক বলে আখ্যায়িত করেন।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলছেন, নদীর পানি ১৩ ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কারণ এরই মধ্যে নদীর পানি উল্টো দিকে প্রবাহিত হচ্ছে।
বিয়ার্ড বলেন, এই ঝড় খুব বিপজ্জনক। দুর্ভাগ্যবশত নিচু এলাকায় বন্যার কারণে অনেক মানুষ নিহত হতে পারেন এবং এটাই হয়ত আমরা প্রত্যক্ষ করব।
ইত্তেফাক/এসআর/টিএস