মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশী হস্তক্ষেপকারীদের শাস্তি দিতে জারি হওয়া একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের আমেরিকায় যুক্তরাষ্ট্রের ‘বড়ভাই’ ইমেজ কিছুটা কমে যাওয়ায় সেটি পুনরুদ্ধার করতে প্রেসিডেন্ট এই উদ্যোগ নিয়েছেন। অথচ যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগে যে তদন্ত চলছে ট্রাম্প তার বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলে আসছেন।
নির্বাহী আদেশে সই করার পর গতকাল ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল সিস্টেমের মর্যাদা রক্ষার জন্য আমি এই বিলে সই করলাম। আমাদের নির্বাচন ব্যবস্থায় বহির্বিশ্বের কেউ হস্তক্ষেপ করলে যাতে দ্রুত তাদের সনাক্ত করে ব্যবস্থা নিতে পারি আমরা সেই ব্যবস্থা গড়ে তুলব। মার্কিন গণতান্ত্রিক ব্যবস্থা কোনোভাবে হুমকির মুখে পড়তে দেবে না তার সরকার।
ইত্তেফাক/আরকেজি