মেক্সিকোতে কুলার থেকে ৬টি খণ্ডিত মাথা উদ্ধার

 

মেক্সিকোর পুলিশ জানিয়েছে, সড়কের পাশে একটি প্লাস্টিকের কুলার থেকে ৬টি খন্ডিত মাথা উদ্ধার করেছে তারা। খবর হিন্দুস্তান টাইমসের।
 
শুক্রবার সিয়ুদাদ অব্রেজন শহর থেকে মাথাগুলো উদ্ধার করা হয়। তবে এগুলোর পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।
 
মেক্সিকোতে মাদক ব্যবসায়ীরা প্রায়ই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে। এরাও তাদের শিকার বলে ধারণা করা হচ্ছে।
 
একজন কর্মকর্তা জানান, এ ব্যাপারে বিস্তারিত তিনি বলতে পারবেন না। তিনি ঘটনাটি জাতীয় জরুরি তথ্যকেন্দ্রে জানিয়ে দিয়েছেন।
 
ইত্তেফাক/টিএস