ইপিএস কোরিয়া বাংলা কমিউনিটির আয়োজনে কোরিয়া প্রোডাক্টিভিটি সেন্টার (কেপিস) ও তালহা ট্রেনিংয়ের সহযোগিতায় ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শীর্ষক দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৬ সেপ্টেম্বর কেপিসি হল রুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কোরিয়া প্রোডাক্টিভিটি সেন্টারের প্রেসিডেন্ট পার্ক লী।
রাইসুল ইসলাম রাসেলের পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, তালহা ট্রেনিংয়ের কো-ফাউন্ডার ও পরিচালক বিশ্ববিদ্যালয় শিক্ষক মো. শফিউল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকিমা বেগম, প্রথম সচিব (শ্রম) বাংলাদেশ দূতাবাস। বিসিকের সাবেক সভাপতি সফল ব্যবসায়ী আবু বক্কর রানা, আরশাদ আলম ভিকি, ইকেবিসির সাবেক সভাপতি জুয়েল মোল্লা, বর্তমান সেক্রেটারি রাইসুল ইসলাম রাসেল প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন লেখক, সংগঠক ওমর ফারুক হিমেল ও মাহবুবুর রহমান।
সেমিনারে ৪৬ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন, যাদেরকে বাছাইকরণের মাধ্যমে প্রশিক্ষণে স্থান দেয়া হয়। কোরিয়ায় অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রেমিটেন্স যোদ্ধা ইপিএসকর্মীসহ নানা পেশার তারকারা এতে অংশগ্রহণ করেন।
কেপিসি ও তালহা ট্রেনিংয়ের সহায়তায় ‘স্টার্ট আপ ইয়োর বিজনেস’ মেথডে উদ্যোক্তাদের ব্যবসা শুরু এবং প্রসারে পর্যায়ক্রমে আরো ৩০০ জনকে প্রশিক্ষণ দেবেন বলে জানায় ইকেবিসি।
ইত্তেফাক/মোস্তাফিজ