রাস্তায় বের হলে কখনো কখনো বেখেয়ালি অনেক চালকের নানা কাণ্ডকারখানা চোখে পড়ে। কেউ হয়তো নিজের সিট বেল্ট না বেঁধে গাড়ি চালাচ্ছেন, কারো আবার গাড়ির পেছনের ঢাকনা খোলা থাকে তো কেউ গাড়ির দরজা ভালোভাবে না লাগিয়েই গাড়ি চালিয়ে যাচ্ছেন। কিন্তু এদিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের রাস্তায় এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে, চাকা ছাড়া চলন্ত এক গাড়ি!
সামনের চাকা ছাড়াই এভাবেই গাড়ি চালানোর দৃশ্য দেখে ঐ পর্যটক কৌতূহলী মনে এর পিছু করতে লাগলেন। কয়েক মিনিটের মধ্যেই বিষয়টি রাস্তায় দায়িত্বরত পুলিশেরও নজরে আসে। গাড়ি থামিয়ে আটকানো হলো চালককে। এভাবে চাকা ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানোর কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেননি তিনি।
IMG0
চালকের দাবি, গাড়ির সামনের চাকা কখন ছুটে গেছে তা তিনি নাকি খেয়ালই করেননি। তার এ ব্যাখ্যা পুলিশের কতটা মনে ধরেছে তা অবশ্য জানা যায়নি।—ইউপিআই।
ইত্তেফাক/মোস্তাফিজ