বুধবার ছিল চিলির বার্ষিক সামরিক প্যারেডের দিন। তবে প্যারেড নয়, এই দিনের আকর্ষণের কেন্দ্রে ছিল একদল কুকুরছানা।
গোল্ডেন রিট্রিভার প্রজাতির এই ছানাগুলি ভবিষ্যতে ‘পুলিশ কুকুর’ হিসাবেই বাহিনীতে যোগ দেবে। একারণে তাদের আগেভাগে এই জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কুকুরগুলোকে কোলে নিয়ে প্যারেডে অংশগ্রহণ করেন সদস্যরা। এই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
পোস্ট হওয়া বিভিন্ন ছবিতে দেখা যায়, ছোট্ট কুকুর ছানাগুলি প্যারেডের সময় পুলিশ প্রশিক্ষকদের কোলের মধ্য থেকে উঁকি দিচ্ছে। তাদের সঙ্গে ছিলেন ইউনিফরম পরিহিত সেনারাও। কুকুরদের প্রত্যেকের পায়ে ছিল ছোট্ট বুট। সাধারণ মানুষের মধ্যে ভীষণই সাড়া ফেলেছে ছবি গুলি। ছবিগুলো হাজার হাজার বার শেয়ার হয়েছে এবং লাখ লাখ মানুষ এতে কমেন্ট করেছে। -এনডিটিভি
ইত্তেফাক/ইউবি