যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট মনোনীত বিচারক ব্রেট কাভানাহ’র বিরুদ্ধে যৌন হামলার অভিযোগ তুলেছেন দ্বিতীয় এক নারী। অভিযোগকারীর নাম ডেবোরাহ রামিরেজ। তিনি কাভানাহ’র ইয়েল বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। সম্প্রতি দ্য নিউ ইয়র্কারকে যৌন হামলার ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি।
সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে কাভানহকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মনোনীত হওয়ার পর তার বিরুদ্ধে যৌন হামলার অভিযোগ এনেছেন দুই নারী। এর মধ্যে প্রথম অভিযোগকারী হচ্ছেন ক্যালিফোর্নিয়ার এক বিশ্ববিদ্যালয় অধ্যাপিকা ক্রিস্টিন ব্লেজি ফোর্ড। তিনি অভিযোগ করেছেন ১৯৮২ সালে কাভানাহ তার ওপর যৌন হামলা চালান। ফোর্ড আগামী বৃহস্পতিবার এই অভিযোগের বিষয়ে সিনেট জুডিশিয়ারি কমিটির কাছে সাক্ষ্য দিবেন।
এদিকে রামিরেজ অভিযোগ করেছেন, কাভানাহ বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রাবাসে এক পার্টিতে নিজের গোপনাঙ্গ সবার সামনে বের করেন ও তার মুখের ওপর ঠেসে ধরেন। অনুমতি ছাড়াই শারীরিক স্পর্শের ঘটনা ঘটান।
রামিরেজ বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ ১৯৮৩-৮৪ সালে এই ঘটনা ঘটে। তিনি তখন প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তিনি জানান, তারা উভয়ে পার্টিতে মদ্যপান করছিলেন। তখনই নিজের গোপনাঙ্গ বের করে তার মুখের ওপর ঠেসে ধরেন কাভানাহ।
কাভানাহ উভয় অভিযোগ অস্বীকার করেছেন। রামিরেজের অভিযোগ নিয়ে বলেছেন এটা তার সম্মানহানী করার উদ্দেশ্যে তৈরি বানোয়াট অভিযোগ। -বিবিসি
ইত্তেফাক/ জেআর