মক্কা-মদিনা রুটে দ্রুত গতির ট্রেন উদ্বোধন

নতুন ট্রেনে মাত্র ২ ঘণ্টারও কম সময়ে পবিত্র শহর মক্কা থেকে মদিনা যেতে পারবেন হাজিরা। বর্তমানে লাগে ৪ ঘণ্টার বেশি। খবর সৌদি সংবাদ মাধ্যম ইফে নিউজের।
 
মঙ্গলবার ‘হারামাইন রেল লাইন’ উদ্বোধন করেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। এ রুটের ট্রেন যুক্ত করেছে মক্কা, জেদ্দাহ, বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দর, বাদশাহ আবদুল্লাহ অর্থনৈতিক শহর ও মদিনাকে।
 
মক্কা থেকে মদিনার দূরত্ব ৪৫০ কিলোমিটার। রুটে শুরুতে ৩৫টি ট্রেন চালু করা হচ্ছে। প্রত্যেকটি ট্রেনে ৪১৭ জন যাত্রী যাতায়াত করতে পারবে।
IMG0
১২টি স্পেনিশ কোম্পানি ও দুই সৌদি প্রতিষ্ঠান রেল লাইনটি নির্মাণ করে।
 
আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় তেলের ওপর নির্ভরশীলতা কমাতে ভিশন-২০৩০ হাতে নিয়েছে সৌদি আরব। এ পরিকল্পনার অংশ হিসেবে রেল লাইনটি নির্মাণ করা হয়েছে। এর উদ্দেশ্য হজযাত্রীর সংখ্যা দ্বিগুণে উন্নত করা।
 
ইত্তেফাক/টিএস