লেখাপড়ার ভয়ে ঘর পালানো ছেলে ফিরলেন সফল হয়ে

পড়ার চাপ আর বাবা-মায়ের শাসন, কিছুই ভালো লাগতো না। তাই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল আট বছরের ছোট্ট ছেলেটা। অনেক খোঁজ করা হয়েছিল তাকে। কিন্তু পাওয়া যায়নি। অবশেষে ২০ বছর পর ফিরে এলেন তিনি। তবে তার এই ফেরা ছিল সফল হয়ে ফেরা। 
 
ছেলের নাম আবদুল্লাহ। ভারতের উত্তর চব্বিশ পরগণার বসিরহাটের বাসিন্দা কাসেদ মণ্ডলের বড় ছেলে। 
 
আট বছর বয়সে শিক্ষক মামার সঙ্গে দিল্লিতে পাড়ি দিয়েছিলেন পড়াশোনার জন্য। কিন্তু পড়াশোনা আর পরিবারের চাপ সহ্য করতে না পেরে মাদ্রাসা থেকে পালিয়ে যান। তারপর আর ঘরে ফেরা হয় না।
 
ছেলেবেলায় বাড়ির ঠিকানা জানতেন না আবদুল্লা। বছর দশেক আগে একবার বসিরহাট থানার দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু খোঁজ পাননি বাড়ির। এবার ৩ দিন ঘুরে ঘুরে অবশেষে সফল হন।
 
২৮ বছর পর বাবা-মাকে খুঁজে পান। এখন দিল্লির একটি বেসরকারি ব্যাংকের হিসাব কর্মকর্তা তিনি।
 
এদিকে বড় ছেলে বাড়ি ফেরায় বাবা-মা আবেগাপ্লুত। বাবা কাসেদ মণ্ডল ও মা গুলশন আরা ভাবতেই পারছেন না, এই ঘটনা সত্য।
 
ইত্তেফাক/জেডএইচ