আমেরিকা বিচ্ছিন্ন একটি দেশ : ইরান

আমেরিকা বিচ্ছিন্ন একটি দেশ। এছাড়া দেশটি এখন সব দেশের দুশ্চিন্তার কারণ। আজ বৃহস্পতিবার নিউ ইয়র্কের এক সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এসব কথা বলেন। 
 
তিনি বলেন,  আমেরিকার হুমকিকে  ভয় পাওয়ার কিছু নেই। এটা আজ পরিষ্কার যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবার থেকে বিচ্ছিন্ন। সেই সঙ্গে আমেরিকাও একা হয়ে পড়েছে। 
 
জাতিসংঘের সাধারন সম্মেলনে একপ্রকার বাকযুদ্ধ লেগে যায় রুহানি ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর একদিন পর সংবাদ সম্মেলনে এসব কথা বললেন রুহানি।
 
রুহানি আরও বলেন, ট্রাম্পের আমাদের ব্যাপারে নাক না গলালেও চলবে। বিশ্ব নেতারাও আজ ট্রাম্পের মতের সঙ্গে একমত না।
 
ইত্তেফাক/এসআর