পিরোজপুরের ইন্দুরকানীতে এক সার বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪০ বস্তা সার জব্দ করা হয়।
সোমবার সকালে উপজেলার ঘোষেরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হেমায়েত মোল্লাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ।
ইন্দুরকানী উপজেলা কৃষি অফিসার তাওহিদিন ভূইয়া জানান, হেমায়েত মোল্লা ইন্দুরকানীর ভবানিপুরের একজন খুচরা সার বিক্রেতা। তিনি নিয়ম বর্হিভুতভাবে মোড়েলগঞ্জ উপজেলা থেকে ২০ বস্তা ইউরিয়া ও ২০ বস্তা টিএসপি সার সংগ্রহ করেন। রবিবার রাতে ঘোষেরহাট বাজারে ওই সার নিয়ে আসলে স্থানীয়রা আমাদের খবর দেন। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান ওই সার জব্দ করেন। আজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হেমায়েত মোল্লাকে জরিমানা করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি