লালমোহনের সীমান্তবর্তী কোড়ালমারায় বিদ্যুৎস্পর্শে নিহত-১

ভোলার লালমোহনের সীমান্তবর্তী কোড়ালমারা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে জাকির হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরো ৩ জন। রবিবার দুপুরে একটি বিদ্যালয়ের ভবনের কাজ করার সময় অসর্তকতাবশতঃ রড বিদ্যুতের লাইনের সঙ্গে জড়িয়ে গেলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. মহসিন (২৩), জামাল (২৮) ও লিটন (৩৫)। আহতরা বর্তমানে লালমোহন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত জাকির তজুমদ্দিন উপজেলার দক্ষিণ কোড়ালমারা এলাকার জহিরুল হক সর্দারের ছেলে।

ইত্তেফাক/নূহু