গাংনীতে শিক্ষকের আত্মহত্যা

গাংনীতে মহসিন আলী (৪২) নামের এক শিক্ষক আত্মহত্যা করেছে। রবিবার দুপুরে উপজেলার সাহারবাটি গ্রামের নিজ বাড়িতে গলায় রশি বেধে আত্মহত্যা করে। মহাসিন আলী উপজেলার সাহারবাটি গ্রামের মৃত তেজ মোহাম্মদ আলীর ছেলে ও মাদ্রাসার সহকারী শিক্ষক। 
 
স্থানীয়রা জানায়, পারিবারিক ও মানসিক কারনে তিনি আত্মহত্যা করেন। সোমবার তার নিজ ঘরে গলায় রশি বাধা অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত গাংনী হাসপাতালে নেয়। এ সময় কর্তব্যরত চিকিতসক মৃত ঘোষণা করেন।
 
গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, পরিবারের কোনো আপত্তি না থাকার কারনে ময়না তদন্ত না করেই লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/নূহু