ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে ১৫লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আটক কোস্টগার্ড দক্ষিণ জোন। সোমবার সন্ধ্যায় উপজেলার সাফিজল মুন্সিবাড়ি থেকে জালগুলো আটকের পর স্থানীয় হ্যালিপ্যাডে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আটককৃত জালের বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
ভোলা কোস্টগার্ডের দক্ষিণ জোন সূত্র জানায়, বোরহানউদ্দিন পৌরসভার ৬নং ওয়ার্ডের সাফিজল মুন্সির বাসার ভাড়াটিয়া নুরনবী অবৈধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোলা কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ১৫লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ২৫ লাখ টাকা। পরে আটককৃত জালগুলো রাতে আগুনে পড়িয়ে ভস্মিভূত করা হয়।
এ সময় তাদের সঙ্গে বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/বিএএফ