আজ মঙ্গলবার দুপুর ১টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার যোগীপুল নামকস্থানে মোটরসাইকেল, ইজিবাইক ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত ছাত্রের নাম মাকছুদুর রহমান জয় (১৩), সে কুষ্টিয়া মেরিট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। নিহত জয় মিরপুর পৌরসভার সড়ক বাতি পরিদর্শক, মকলেছুর রহমানের ছেলে ও একই পৌরসভার ৯ নং ওয়ার্ড খন্দকবাড়ীয়া মহল্লার বাসিন্দা।
ইত্তেফাক/নূহু