বগুড়ায় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে ৪ প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-১২। সোমবার বিকেলে জেলা সদরের সেউজগাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিনমাথা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সোনাতলা উপজেলার ছানাউল্লাহ মণ্ডলের ছেলে মো. জোহা মিয়া (২২), জয়পুরহাটের কালাই উপজেলার আব্দুল্লাহর ছেলে আমান উল্লাহ তুহিন(২২), গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুল হালিমের ছেলে রুবেল মিয়া (২২) ও বগুড়ার শাজাহানপুর উপজেলার আবু মুসার ছেলে আব্দুল কাদের (২৭)।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতারকচক্র বগুড়া জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলায় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে মিথ্যা প্রতারণা করে চাকরি প্রত্যাশীদের টাকা আত্মসাৎ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়।
ইত্তেফাক/বিএএফ