লোহাগাড়ায় তিন সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সরাইয়া বারতালুকপাড়া এলাকায় সোমবার রাতে তিন সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে। নিহত নারীর নাম পটু আক্তার (৩৫)। সে ঐ এলাকার আমির হোসেনের স্ত্রী। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য পিয়ার মোহাম্মদ নিশ্চিত করেছেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত এক মাস ধরে স্বামী-স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে বিরোধ চলে আসছিল। তাদের সংসারে ১ মেয়ে ২ ছেলে রয়েছে। স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়ার কারণে ঘটনার দিন রাত্রে পটু আক্তার তার বড় মেয়েকে তরকারি রান্নার কথা বললে সে আপত্তি জানায়। এক পর্যায়ে সবার অগোচরে সে বিষপানে আত্মহত্যা করে। তবে, কি কারণে সে আত্মহত্যা করেছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি।
 
খরব পেয়ে থানার এসআই মোঃ আবুল কাশেম ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসে।  লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য চমক মর্গে প্রেরণ করা হয়েছে। 
 
ইত্তেফাক/নূহু