মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আনন্দ সভা

স্পেনের রাজধানী মাদ্রিদে মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলে আনন্দ সভা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বিজয়ী প্যানেল তারেক -সুন্দর-আলামীন পরিষদ। সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচনে পরিষদটি নিরঙ্কুশ বিজয়ী  হওয়ায় এই আনন্দ সভা ও নৈশভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নব নির্বাচিত সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের  সভাপতিত্বে ও পূনঃনির্বাচিত সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি এস. আর. আই. এস রবিন, নব নির্বাচিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন, বিজয়ী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নূর হোসেন পাটোয়ারীসহ পরিষদের নির্বাচিত অন্য নেতৃবৃন্দ। আনন্দ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকসহ কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন: আগে বিমান চলতো, এখন গরু চরে

সভার সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক তার  বক্তব্যে মাদ্রিদে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তার প্যানেলকে  নির্বাচিত করার জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় নব নির্বাচিত কমিটির  নেতৃবৃন্দকে ফুল দিয়ে  শুভেচ্ছা ও জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।  সভা শেষে উপস্থিত অতিথিদের সম্মানে  নৈশভোজের আয়োজন করা হয়।

ইত্তেফাক/অনি