কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৬২০ক্যান বিয়ার ও ৯ বোতল বিদেশী মদসহ সাকির হোসেন(৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে সাকিরের নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার উত্তর ত্রিশ গ্রামের সাহেব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ফার্নিচার ব্যবসায়ী সাকিরের দোকানে একটি মাদকের চালান এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাহিদের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ৬২০ক্যান রয়েল টাইগার বিয়ার ও ৯ বোতল বিদেশী মদসহ তাকে আটক করে পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম জানান, আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।
ইত্তেফাক/মোস্তাফিজ