নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে বাসচাপায় সাদিয়া আক্তার (১৫) নামে ওমর আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় একটি গাড়িতে আগুনও দেয়া হয়।
প্রত্যক্ষদশী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর উমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে তারাবোগামী একটি বাসের চাপায় এ দুর্ঘটনার ঘটে। আহত ছাত্রী ওই বিদ্যালয়েরই শিক্ষার্থী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে একটি গাড়িতে আগুন দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. খোরশেদ আলম জানান, ঘটনাস্থলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। তবে দীর্ঘ সময় মহাসড়ক বন্ধ থাকায় উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
ইত্তেফাক/ইউবি