কক্সবাজারের টেকনাফ থানার পুলিশ নাফনদী থেকে ভাসমান অবস্থায় দুটি মৃতদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে নাফনদীর জালিয়া দ্বীপ চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, নাফনদীর জালিয়া দ্বীপ চর থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। উদ্ধারকৃত মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি