সিডনিতে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়ার বর্তমান সভাপতি মো. মোস্তফা আবদুল্লাহ এর সভাপতিত্বে সাধারণ সভায় সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেনসাধারণ সম্পাদক আনিস মজুমদার ও কোষাধ্যক্ষ কামরুল ইসলাম।
আলোচনা শেষে মধ্যাহ্ন ভোজের পাশাপাশি শুরু হয় স্মৃতি-চারণ পর্ব। এ পর্বটি পরিচালনা করেন ড. খাইরুল চৌধুরী। এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তাদের ক্যাম্পাস জীবনের আনন্দ বেদনার নানা মুহূর্তগুলোকে স্মৃতির পর্দা থেকে বাস্তবে তুলে নিয়ে আসেন। এ যেন এক অবিস্মৃত মূর্ছনা।
এবারের পুনর্মিলনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের নাটক ও সিনেমা জগতের জনপ্রিয় শিল্পী ডলি যহুর ও প্রখ্যাত কণ্ঠশিল্পী আপেল মাহমুদ। ডলি যহুর ও আপেল মাহমুদ তাদের কথা ও পরিবেশনায় অনুষ্ঠানটিকে আরও আনন্দ মুখর করে তোলেন।
পরবর্তী পর্বে শুরু হয় স্থানীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনছাত্র-ছাত্রীদের ও নতুন প্রজন্মের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বটি সঞ্চালনা করেন সেলিমা বেগম। এবারের পুনর্মিলনীতে নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল একটি অভিনব সংযোজন। প্রবাসে বেড়ে উঠা প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানতে ও এর পরিধিকে আরো পরিব্যাপ্ত করতে তাদের অংশগ্রহণ প্রয়োজন বলে অনেকেই মতামত ব্যক্ত করেন।
IMG0
সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল নানা অনুসন্ধানমূলক প্রশ্নমালা নিয়ে সাজানো ট্রিভিয়া পর্ব। ট্রিভিয়া পর্বে বরাবরের মতো মূল দায়িত্বে ছিলেন নাফিজা চৌধুরী। ট্রিভিয়া পর্বে জয়ী হন, এহসান আহমেদ, ইমরান হোসেন ও সুলতানা নুর।
সবশেষে অনুষ্ঠিত হয় রাফেল ড্র, এতে জয়ী হন আইভি রহমান, তানভীর আবির ও রাসেল মালিক। এ পর্বটি পরিচালনায় ছিলেন লিঙ্কন শফিউল্লাহ।
IMG1
উল্লেখ্য, সিডনীতেঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানটি স্থানীয়দের জন্য সরাসরি সম্প্রচার করেন অন-লাইন পত্রিকা bangla-sydney.com এর সম্পাদক আনিসুর রহমান। অনুষ্ঠানটির সার্বিক ত্বত্তাবধানে ছিলেন, ড. খায়রুল চৌধুরী, ড. জাকিয়া হোসাইন, হায়াত মাহমুদ, কামরুল মান্নান আকাশ, রফিক উদ্দিন, মাহমুদুর রহমান বাদল সহ আরও অনেকে।
পুনর্মিলনী উপলক্ষে এবারেও প্রকাশিত হয়েছে লেখালেখির সংকলন ‘নানান রঙের দিনগুলি’।
ইত্তেফাক/কেআই