সিলেটে উন্নয়ন মেলা অনুষ্ঠিত

সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮। বৃহস্পতিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন।
 
এর আগে সকাল ৯টায় উন্নয়ন মেলা উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদ্রাসা ময়দানের মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি ও দ্বার উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের  মন্ত্রীপরিষদ সচিব এন এম জিয়াউল আলম।
 
এ সময় তিনি বলেন, একই ছাদের নিচে সরকারের সব দপ্তরের সেবা পাওয়া যাবে উন্নয়ন মেলায়। তিনি সকলকে মেলায় আসার আহ্বানও জানান।
 
সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ