'উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ' এই শ্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের গৃহীত উন্নয়নমূলক কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরার লক্ষে সারা দেশের মতো রৌমারীতে উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা চত্বরে ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধন করা হয়েছে।
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় এর সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম শালু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা রাব্বি রিপা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রোকুনুতজ্জামান পলাশ, উপজেলা সাব-রেজিস্ট্রার এইচ এম মিরাজ সৌরভ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস সরকার, মহিলা অধিদপ্তর কর্মকর্তা পবন কুমার সরকার, উপজেলা যুবলীগ সভাপতি হারুনর রশিদ হারুন, প্রমুখ।
উন্নয়ন মেলায় সরকারী, বে-সরকারী ৩৬টি প্রতিষ্ঠান স্টলের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরে। পরে কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
ইত্তেফাক/নূহু