পাটগ্রামে উন্নয়ন মেলা

সরকারের সাফল্য ও উন্নয়ন চিত্র তুলে ধরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা বৃহস্পতিবার (০৪ অক্টোবর) শুরু হয়েছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে মেলার উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন, উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র শমসের আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম উপস্থিত ছিলেন।
 
মেলায় উপজেলা প্রশাসন, পাটগ্রাম পৌরসভা, হিসাব রক্ষণ, সমাজসেবা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ শতাধিক স্টল উন্নয়ন সাফল্য তুলে ধরে প্রামান্য চিত্রসহ বিভিন্ন প্রদর্শণী করছেন। দর্শণার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মেলা প্রাঙ্গনে ভিড় করছেন।
 
ইত্তেফাক/নূহু