ঘিওরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার র‌্যালি ও আলোচনাসভা আয়োজন করা হয়। ঘিওর পাবলিক লাইব্রেরি মাঠ প্রাঙ্গন থেকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিওর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। 
 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ. এম নাঈমুর রহমান দুর্জয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শামীমা খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ এবং শিক্ষিত জাতি সমৃদ্ধ দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ নির্ধারিত এ বিষয়ের উপরে বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য আ. খালেক বিএসসি, ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না শিকদার, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সামীরা, কৃষি কর্মকর্তা মো. আশরাফউজ্জামান, এলজিইডি প্রকৌশলী মো. সাজ্জাকুর রহমান, আওয়ামী লীগের সহ- সভাপতি ইকরামুল ইসলাম খবির, মো. আতোয়ার রহমান, সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, যুগ্ম সম্পাদক মো. আতোয়ার রহমান, ঘিওর ডি এন হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান শিকদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার শামীম প্রমুখ। 
 
ইত্তেফাক/জেডএইচ