‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে পেড়াবাড়ীয়া বাজার প্রদক্ষিন। পরে সেখানে পায়রা ও বেলুন উড়ানোর মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়।
পরিসংখ্যানবিদ আরশাদ আলীর উপস্থাপনায় আলোচনা সভায় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমমান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার মুখার্জী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল, বাগাতিপাড়া মডেল থানার ওসি আতাউর রহমান, সহকারী কমিশনার ভূমি মেরিনা সুলতানা, কৃষি অফিসার মোমরেজ আলী, জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বাগাতিপাড়া ইউপি চেয়ার্যান মজিবর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আজাদুর রহমান, বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ সাজেদুর রহমান ও সেক্রেটারী এএসএম আল-আফতাব খান সুইট প্রমুখ।
এ মেলায় ৫২টি স্টল রয়েছে। এছাড়া তিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে প্রামাণ্যচিত্র প্রদর্শন, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগীতা, স্থানীয় পর্যটনের উপরে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও লাঠি খেলাসহ নানা আয়োজন।
ইত্তেফাক/নূহু