উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে স্কুল ছাত্রী মারিয়া বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সন্ধ্যায় সে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
কি কারনে মারিয়া বেগম আত্মহত্যা করেছে পরিবারের কেউ সঠিকভাবে বলতে পারছে না। এলাকায় গুঞ্জন উঠেছে ঐ গ্রামের আনর মিয়ার ছেলে এনামুল হক এনামের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্পতি এনাম অন্যত্র বিবাহ বন্ধনের চেষ্টা করলে বিষয়টি মারিয়া বেগম জানতে পারে। প্রেমিকের সঙ্গে অভিমান করে আত্মহত্যার পথটি বেছে নিয়েছে।
মারিয়া বেগম পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় দিয়েছিল। মারিয়া বেগমের আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে মারিয়া বেগমের প্রেমিক এনামুল হক এনাম আত্মগোপনে রয়েছে।
ইত্তেফাক/নূহু