লাকসামে উন্নয়ন মেলা উপলক্ষে শোভাযাত্রা

কুমিল্লার জেলার লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উন্নয়ন শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করা হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুছ ভূঁইয়া।
 
এতে বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল হক, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম, লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারক উল্যাহ কায়েস, সেক্রেটারী অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা প্রমুখ।
 
পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে উন্নয়ন মেলা উদ্বোধন করেন। উপজেলা চত্বরে আয়োজিত মেলায় সরকারি কার্যালয়, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংকসহ ৫০টি স্টল অংশগ্রহণ করে।
 
ইত্তেফাক/বিএএফ