‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে ঝিনাইগাতী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ঝিনাইগাতীসহ সারাদেশে উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ।
বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগর সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল করিম, থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক প্রমুখ।পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারী-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধিসহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এ মেলায় বিভিন্ন দপ্তরের অংশ গ্রহণে উন্নয়ন সূচক প্রায় ৪০টি স্টল স্থাপন করা হয়।
ইত্তেফাক/জেডএইচ