জলঢাকায় উন্নয়ন মেলার উদ্বোধন

নীলফামারীর জলঢাকায় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে একযোগে উদ্বোধনের পরপরই ফিতা কেটে উপজেলাটির উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। 
 
উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলায় সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত স্টল প্রদর্শন করা হয়। এর আগে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে একটি বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলা প্রশাসন। 
 
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আনছার আলী মিন্টু, সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল, যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন ছাদের প্রমুখ।   
 
ইত্তেফাক/জেডএইচ