বানারীপাড়ায় উন্নয়ন মেলা শুরু

বানারীপাড়ায় ‘উন্নয়নে অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ। সঞ্চালনায় ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দীন আহমদ কিসলু। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, ওসি মো. খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।
 
অনুষ্ঠানে মাধ্যমিক স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উন্নয়ন ও বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় মোট ৬০টি স্টলে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সচিত্র দৃশ্যায়ন ফুটিয়ে তোলা হয়। 
 
ইত্তেফাক/নূহু