মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইব্রাহীম হাওলাদার (৩৫) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে উপজেলার কাছিছিড়া বিদ্যুতের মেইন লাইনের খুঁটিতে সংযোগ তার লাগাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহীম উপজেলার টিকিকাটা গ্রামের রশীদ হাওলাদারের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে শহরের কাছিছিড়া মহল্লায় মঞ্জু নাজিরের বাড়িতে  সংযোগ তার মেরামত করতে ইব্রাহীম বৈদ্যুতিক সঞ্চালন তারের খুঁটিতে ওঠেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/আরকেজি