কাউখালীতে মাদকসেবীকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে মাদকদ্রব্য সেবনের দায়ে মো. আজাদ (৩০) নামে এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে কাউখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার সুমী এ জরিমানাদেশ দেন।
 
আজাদ কাঠালিয়া গ্রামের মো. আলীম খানের ছেলে।
 
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে এক পুড়িয়া গাঁজাসহ আজাদকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
 
ইত্তেফাক/বিএএফ