লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার লালমোহনে পানিতে ডুবে ফরহাদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্বচরউমেদ গ্রামে এ ঘটনা ঘটে।
 
ফরহাদ ওই এলাকার কানু মিয়ার ছেলে।
 
স্থানীয়রা জানান, শিশু ফরহাদ বাড়ির ওঠানে খেলাধুলা করছিল। পরে অসতর্কতাবশত সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে লর্ডহার্ডিঞ্জ হাসপাতে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
 
ইত্তেফাক/বিএএফ