সড়ক দুর্ঘটনায় ইডেন কলেজছাত্রী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তাসলিমা আক্তার লুভা নামে কলেজছাত্রী নিহত হয়েছে। এসময় আরো ১০ জন নারী পুরুষ আহত হয়। নিহত তাসলিমা আক্তার লুভা ঢাকার ডেমরার শুকুরশী এলাকা আব্দুল লতিফের মেয়ে। সে ঢাকার ইডেন কলেজের ছাত্রী। 
 
শুক্রবার দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে সিএনজি স্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 
 
সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) মো. নাসির উদ্দিন জানান, শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে সিএনজি ষ্টেশন এলাকা দিয়ে একটি কভ্যার্ড ভ্যান ইউটার্ন দিয়ে ঘুরানোর সময় পেছনে একটি লেগুনা যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস লেগুনাকে ধাক্কা দিলে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। এতে তাসলিমা আক্তার নামে কলেজছাত্রীর মৃত্যু হয়। 
 
আহত হয় নিগার সুলতানা (২০), রাবেয়া বেগম (৩৫), ইদ্রিস আলী (৪৪), সিমু (২৪) ও সিমুসহ (২১) কমপক্ষে ১০ জন। আহতদেরকে উদ্ধার করে স্থানীয়রা সিদ্ধিরগঞ্জের সানারপাড়স্থ প্রো অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত ইদ্রিস আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/জেডএইচ