স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কানন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার উত্তর সুটিয়াকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের মো. লাল মিয়ার স্ত্রী কাকন সকালে বাড়ির উঠানে কাজ করার সময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/আরকেজি