রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

রংপুর নগরীর গুলাল বুদাই গ্রামে শুক্রবার বিকেলে মুদি ব্যবসায়ী মো. মতিয়ার রহমানের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। আজ শনিবার তার দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
 
জানা গেছে, মতিয়ার নগরীর সেনপাড়ায় মুদি দোকান করতেন। শুক্রবার বিকেল ৪টার দিকে নিজ গ্রাম গুলাল বুদাই এ বাড়ির পাশে জমিতে সেচ পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/আরকেজি