নাইজেরিয়ায় বাংলাদেশের উন্নয়ন মেলায় প্রচুর দর্শক সমাগম

নাইজেরিয়ার রাজধানী আবুজায় বাংলাদেশ হাইকমিশনার উদ্যোগে ৪ অক্টোবর অনুষ্ঠিত হলো ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। স্থানীয় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত মেলায় দর্শকদের উপস্থিতি ছিল দেখার মত। 
 
মেলায় অতিথিদের স্বাগত জানান হাইকমিশনার মো. শামীম আহসান, এনডিসি এবং তার সহধর্মিণী মিসেস পেন্ডোরা চৌধুরী। অতিথিদের ঐতিহ্যবাহী নানা ধরণের দেশি পিঠা-পুলি দিয়ে আপ্যায়িত করা হয়। 
IMG0
আলোচনা পর্বে হাইকমিশনার শামীম আহসান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে অর্জনসমূহ তথ্য ও উপাত্তসহ তুলে ধরেন। বক্তব্যের শুরুতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং জাতির পিতার সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অভিযাত্রার কথা তুলে ধরেন যা উপস্থিত অতিথিরা ধৈর্য সহকারে শোনেন। অনুষ্ঠানে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্জনের উপরে দুটো প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদকালে অর্জিত নানাবিধ সাফল্যের সংক্ষিপ্ত বিবরণ সম্বলিত হাইকমিশন কর্তৃক প্রকাশিত বহু রঙের একটি পুস্তিকা অতিথিদের মাঝে বিতরণ করা হয়।
 
মেলায় প্রবাসী বাংলাদেশি ছাড়াও নাইজেরিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ঢাকাস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এ অংশগ্রহণকারী ঊর্ধ্বতন নাইজেরিয়ার সামরিক কর্মকর্তাবৃন্দ, কূটনীতিক, সুশীল সমাজের সদস্যসহ বিপুল সংখ্যক নাইজেরিয়ার ব্যবসায়ী, বিনিয়োগকারী ও চেম্বার সমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
IMG1
ইত্তেফাক/জেডএইচ