গঙ্গাচড়ায় কৃমিনাশক ওষুধ খেয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ

রংপুরের গঙ্গাচড়ায় কৃমিনাশক ওষুধ খেয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মহিপুর উচ্চ বিদ্যালয়ে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরেই শিক্ষার্থীরা অসুস্থ হয়।
 
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। খাওয়ার পর ষষ্ঠ শ্রেণির ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে জোলেখা, দুলালী, রহিমা, সুমনা, হাসি ও আজমিরাকে গঙ্গাচড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
 
গঙ্গাচড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গাওসুল আলম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অসুস্থ শিক্ষার্থীদের স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তারা এখন বিপদমুক্ত।
 
ইত্তেফাক/বিএএফ