গোয়ালন্দে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে ৮ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার ভোরে গোয়ালন্দ পৌরসভার বেপারীপাড়া মহল্লায় পলাই বেপারীর বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হল- মজনু শেখ (৩৮), জসিম বেপারী (৩০), ফরিদ মোল্লা (৪৫), তোরাপ বেপারী (৫০), শাজাহান মোল্লা (৩৫), মিলন শেখ (২৫), রিপন বিশ্বাস (৪০), শাহীন ফকীর (৫০)।
 
গোয়ারন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ পৌরসভার বেপারীপাড়া মহল্লায় পলাই বেপারীর বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জনকে আটক করা হয়। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ