ফুলবাড়িতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

দিনাজপুরের ফুলবাড়িতে শহিদ ইসলাম (৪৫) ও আব্দুল আউয়াল (৩৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ তাদের গ্রেপ্তার করে।
 
গ্রেপ্তারকৃত শহিদ ইসলাম উপজেলার ৪নং বেতদীঘি ইউনিয়নের রাধিকাপুর চিন্তামন গ্রামের সামসুদ্দিন মিয়ার ছেলে এবং আব্দুল আউয়াল পৌর এলাকার কানাহার খালাসীপাড়া গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।
 
পুলিশ জানায়, শনিবার সকাল দশটায় থানার এএসআই হোসাইন কবীর ও এএসআই মিন্টু মিয়ার নেতৃত্বে পুলিশ কানাহার খালাসীপাড়া গ্রামের গ্রেপ্তার আউয়ালের বাড়িতে অভিযান চালিয়ে ৫০গ্রাম গাঁজা জব্দসহ আউয়ালকে গ্রেপ্তার করে।
 
অন্যদিকে শনিবার রাত ৭টায় দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের সহকারী উপ-পরিদর্শক মো. মতিয়ার রহমানের নেতৃত্বে উপজেলার বেতদীঘি ইউনিয়নের চিন্তামন মোড় এলাকায় অভিযান চালিয়ে শহিদ ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩০০পিচ ইয়াবা বড়ি জব্দ করা হয়।
 
ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, মাদকসহ আটক ব্যক্তিদের নামে থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ