কলাপাড়ায় ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ২

পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ২ জনকে গ্রেপ্তার করেছ পুলিশ। শনিবার ভোরে কলাপাড়ার শেখ কামাল সেতুর টোল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ জানায়, ৬ লাখ ৭৭ হাজার ৫৬ পিস ইয়াবার বিশাল চালানসহ রোহিঙ্গা আলম ও তার সহযোগী ইব্রাহিমকে র‌্যাব গ্রেপ্তার করেছে। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার, একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, চারটি মোবাইল সেট, চারটি সীমকার্ড ও নগদ ১৯৭৫ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/বিএএফ